ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকাল ৯টার দিকে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ আটকের ঘটনা ঘটে।আটক বাংলাদেশি মানব পাচারকারীর নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুরের শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে। এ সময় তার সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ৩ জনকে আটক করে বিএসএফ। পরে তাদের ভারতের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নে...