ঘরের ভেতর থেকে শুরু করে পথেঘাটে, কোথাও যেন নিরাপদ নয় নারী ও শিশুরা। কখনো ধর্ষণ, কখনো সংঘবদ্ধ যৌন নিপীড়ন, আবার কখনো নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে নারী ও শিশুদের। সংখ্যার হিসাবে এক মাসে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা খুব বেশি না বাড়লেও অপরাধের ধরনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। বিশেষ করে এক মাসের ব্যবধানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। বেড়েছে যৌন নিপীড়ন ও হত্যার ঘটনাও। আজ শনিবার প্রকাশিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে নারী ও শিশুদের...