মেটা তাদের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর জন্য একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছিল। এই এআই মানুষের পক্ষে ফোনকল করে বিভিন্ন কাজ (যেমন— সেলুনে বুকিং দেওয়া বা দোকানের জিনিসপত্র খোঁজা) করতে পারে। তবে মজার বিষয় হলো, এআই একা সব কল না করে কিছু কলে মানুষের সাহায্য নিচ্ছিল, অর্থাৎ পর্দার আড়ালে কিছু মানুষ (কন্ট্রাক্টর) গোপনে ফোনকলগুলো পরিচালনা করছিলেন!
বিষয়টি জানাজানি হওয়ার পর মেটার নিজস্ব কর্মীরাই এর তীব্র সমালোচনা করেন। তাদের প্রধান উদ্বেগ ছিল— ব্যবহারকারীদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য কল সেন্টারে থাকা এসব...