নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার এসএসসি পরীক্ষার ফল বিলম্ব হচ্ছে দেখেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হতে যাচ্ছে। শিক্ষার্থীদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করলে পাসের হার ২০ শতাংশের ওপরে-নিচে ঘোরাঘুরি করার কথা। কিন্তু পাস করে আসছিল প্রায় শতভাগ!শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন— সবাই এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছিল। এর বিরুদ্ধে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এভাবে চলতে দিলে জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে; যেকোনো সম...