ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ ঘটাতে আবার দেশটিতে মোদিবিরোধী আন্দোলন শুরু করেছে জনগণ— এমন দাবিতে সামাজিকমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি ভিত্তিহীন। ছবিটিতে নরেন্দ্র মোদি কিংবা ভারতের কোনো আন্দোলনের দৃশ্য নেই; এটি মূলত স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে হওয়া একটি বিক্ষোভের ছবি।কী দাবি করা হচ্ছে?ফেসবুকের ‘Facebook Friends & Family In Bangladesh’ নামের একটি গ্রুপ থেকে গত ৮ অক্টোবর একটি ছবি পোস্ট...