গাজীপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পেটানোর পর গরম লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক শোয়াইবকে ধরে পুলিশে সোপর্দ করেছে। একই মাদ্রাসায় অপর এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে আরও দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর গাছা থানার জাঝড় সাক্রাউরী এলাকার ‘আল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া’ মাদ্রাসায় ঘটেছে এ ঘটনা।গ্রেপ্তার তিন শিক্ষক হলেন মাওলানা শোয়াইব আহাম্মদ (২৬), হাবিব...