জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ওরফে তুষার ভূঁইয়াকে। তিনি সম্প্রতি দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাড়িতে চড়িয়ে বিতর্কে পড়েছিলেন।আজ বৃহস্পতিবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ ছয় মাসের।এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আতিকুর রহমান হাওলাদারকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মনির হোসেন, রাজ...