মাদারীপুরের শিবচরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুই মাস ধরে জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্তের হার বাড়ছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা জানান, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১১৪ জন। তাদের বেশির ভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি।গতকাল শুক্রবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ১১ জন রোগী ভর্তি র...