বরিশালের মেহেন্দিগঞ্জে ভাড়া বাসায় মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পৌরসভার সোনামুখী গ্রামের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে আটক করা হয় তাদের।আটক ব্যক্তিরা হলেন- শুভ দেবনাথ (২৮), শ্যামল চন্দ্র দাশ (২৮) ও মোহাম্মদ ইউছুফ সরদার (৩০)। তারা সবাই পৌরসভার ২ নম্বর সোনামুখী ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ সূত্র জানায়, সোনামুখী গ্রামের পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলার ভাড়া ফ্ল্যাটে মাদক কেনাবেচা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার...