মাথা ঘোরা খুব পরিচিত একটি উপসর্গ। তবে এর ধরন ও কারণ ভিন্ন হতে পারে। কখনো এটি সাময়িক ও সাধারণ কোনো কারণে হয়, আবার কখনো গুরুতর অসুস্থতার ইঙ্গিতও হতে পারে।
মাথা ঘোরার সাধারণ কারণ
· পর্যাপ্ত পানি পান না করা, অতিরিক্ত ঘাম বা ডায়রিয়ার কারণে শরীরে পানির ঘাটতি হলে
· রক্তচাপ ও রক্তে শর্করা কমে যাওয়া
· হিমোগ্লোবিন কম থাকলে ও শরীরে অক্সিজেন সরবরাহ কমে গেলে
· পর্যাপ্ত বিশ্রামের অভাব
· ভার্টিগোসহ অন্তঃকর্ণের বিভিন্ন সমস্যায় মাথা ঘোরার অনুভূতি, বমি বমি ভাব ও ভারসাম্যহীনতা হত...