মাতারবাড়ী সমুদ্রবন্দর ঘিরে অতিরিক্ত নির্মাণব্যয়, ড্রেজিংয়ের খরচ
ও সীমিত কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের
আশঙ্কা, আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের সুযোগ কাজে লাগাতে না পারলে বন্দরটি দেশের জন্য
লাভজনক সম্পদ না হয়ে ঋণের বোঝা বা ‘শ্বেত হস্তি’তে পরিণত হতে পারে। এজন্য
মিয়ানমার, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়িয়ে
মাতারবাড়ীকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে
বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত পরিক...