চট্টগ্রাম নগরীতে আশুরা উপলক্ষে কারবালায় হজরত ইমাম হোসাইনের (রা.) মর্মান্তিক শাহাদাতবার্ষিকী স্মরণে শোক মিছিল করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। কালো পোশাক গায়ে জড়িয়ে খালি পায়ে শত শত নারী-পুরুষ ও শিশু শোকের প্রতীকী এই মিছিলে অংশ নেন।আজ শুক্রবার সকালে নগরীর সদরঘাটে ইমামবাড়ি থেকে শোক মিছিল বের করে ‘শিয়া ইমামিয়া ইসনা আশারা মুমিনবৃন্দ’ সংগঠনের ব্যানারে। মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে মিছিলটি কালীবাড়ি মোড়, নিউমার্কেট, কোতোয়ালিসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ইমামবাড়িতে এসে শেষ হয়। পুরো সময় আইনশৃঙ্খল...