সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাদের (পিও) মতো পদোন্নতি এবং সুযোগ-সুবিধা দাবি করেছেন মাঠপ্রশাসনের প্রশাসনিক কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এসব কর্মকর্তা তাদের বেতন দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত চান। এসব দাবির বিষয় জানিয়ে গত ১ ফেব্রুয়ারি জনপ্রশাসন সচিবের কাছে আবেদনপত্র দিয়েছে এই কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কল্যাণ সমিতি (বামাপ্রকস)’। সংগঠনটির সভাপতি এসএম জাহিদুল ইসলামের সই করা ওই আবেদ...