চলতি বছরের প্রথম ছয় মাসে (১ জানুয়ারি-৩০ জুন) বাংলাদেশে অন্তত ছয়টি মাজারে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সুফি ঐতিহ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘মাকাম-সেন্টার ফর সুফি হেরিটেজ’। একই সময়ে একটি মাজারের ওরস পালনে পুলিশি বাধা, একটি ওরসে হামলার চেষ্টা এবং একটি হামলার গুজবের ঘটনাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।এর আগে আরেকটি প্রতিবেদনে মাকাম দাবি করেছিল, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট থেকে গত ১৭ মাসে সারা দেশে ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে গত বছরের ৩১...