সামুদ্রিক মাছ দিয়ে সাধারণত শুঁটকি তৈরি হয়, রান্নাও হয় বিভিন্ন পদ। সেই চেনা মাছ দিয়েই চিপস তৈরি করে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চাইছেন কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমী। ‘পালংকি কন্যা’ ব্র্যান্ডের আওতায় তার তৈরি ‘ফিশো ফিশ চিপস’ এখন বিক্রি হচ্ছে অনলাইনে।
রেশমীর উদ্যোক্তা হয়ে ওঠার গল্পের শুরু করোনাকালে, ২০২০ সালে। চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ডুমুরসহ বিভিন্ন ফলের আচার তৈরি করেন। কিন্তু ক্রেতাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাননি। এরপর স্থানীয়ভাবে সহজলভ্য...