রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একের পর এক হত্যাকাণ্ডের পর এবার একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে মাদকের বিস্তার ও কারবারিদের দাপটের অভিযোগ। চলতি বছরেই এলাকায় ঘটেছে আরও দুটি হত্যাকাণ্ড, যার নেপথ্যেও ছিল মাদক, আধিপত্য বিস্তার ও পুরনো বিরোধ। সর্বশেষ চার খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাদের কাছে ইয়াবা বিক্রির অভিযোগ ওঠা কারবারি প্রশান্তসহ অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
মাছুয়াপাড়ার বাসিন্দাদের কাছে মাদকের বিষয়টি নতুন নয়। অভিযোগ রয়েছে, সন্ধ্যা নামা...