ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। বরফে ঢাকা আন্দিজ
পর্বতের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি শ্রমিকবোঝাই ট্রাক। চারপাশে কেবল পাথর,
বরফ আর ধূসর পাহাড়। বাতাস এতটাই পাতলা যে, কয়েক কদম হাঁটলেই বুক ধড়ফড় শুরু হয়। প্রতিবার
শ্বাস নিতে গেলে মনে হচ্ছে ফুসফুস ছিঁড়ে যাবে। এদিকে হাড়কাঁপানো ঠান্ডায় শরীর অবশ হওয়ার
জোগাড়। কিছুক্ষণ পরই এই শ্রমিকদের নামিয়ে দেওয়া হবে শাবল আর কুড়াল নিয়ে পাথরের দেয়াল
খুঁড়তে। কারণ ওই পাথরের আড়ালেই লুকিয়ে রয়েছে ভাগ্যবদলের হাতিয়ার।
পেরুর একদল মানুষ ঘর বাঁধার জন্য বেছে নিয়ে...