ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশন ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি।গতকাল রবিবার রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তরের বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে সব পক্ষ একমত হয়েছে। গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক...