জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূরাজনৈতিক খণ্ডনের মহৌষধ হিসেবে অভিহিত করলেন মার্কিন রাজনীতিবিজ্ঞানী এবং ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। তার মতে, নজরুলের দর্শন কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়েরও চূড়ান্ত রূপরেখা দেয়। তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভোস্ট এবং অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ল্যাংলি জাতীয় কবির সাহিত্যিক মূল্যায়নকে দে...