একসঙ্গে দেশে ফেরার স্বপ্ন ছিল চারজনের। সমুদ্রপথে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে নিজেদের তৈরি নৌযান ‘আইল্যান্ড গার্ল’ নিয়ে নিউজিল্যান্ডে ফেরার পরিকল্পনা ছিল জন এডওয়ার্ড পুডনি, তার স্ত্রী বেলা এবং দুই ছেলে আলবার্ট ও রালফের। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি। আগামী ৯ অক্টোবর তিনজন ফিরবেন দেশে। কিন্তু সঙ্গে থাকবে না ১৬ বছরের আলবার্ট। সমুদ্র পাড়ি দেওয়ার স্বপ্ন শেষ করে সন্তানকে কক্সবাজারের মাটিতে দাহ করে এখন শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে তাদের।গত ২৫ আগস্ট মহেশখালী চ্যানেলের মোহনায় বড় ঢেউ ও ত...