শরতের
আকাশে সাদা মেঘের ভেলা,
শিশিরভেজা ভোরে কাশফুলের দোলা
আর চারদিক থেকে ভেসে আসা
চণ্ডীপাঠের সুর। প্রকৃতির এমন
স্নিগ্ধ আবহে বাঙালি হিন্দুদের
মনে বেজে ওঠে দেবীদুর্গার
আগমনী বার্তা। মহালয়ার ভোরে একদিকে তর্পণের
মধ্য দিয়ে স্মরণ করা
হয় প্রয়াত পূর্বপুরুষদের, অন্যদিকে চণ্ডীপাঠে আবাহন করা হয় দেবীদুর্গাকে।
মহালয়ার মধ্য দিয়েই শুরু
হয় দুর্গাপূজার প্রতীক্ষার দিন গণনা।
মহালয়ার
মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা
হলেও দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু
হবে ষষ্ঠীপূজার মাধ্যমে। ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার
মধ্য দিয়ে শুরু হবে...