মহাবিশ্বের বিশালতার সামনে মানুষের জ্ঞান এখনো সীমিত। কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি আর অজানা শক্তির সমন্বয়ে তৈরি এই মহাবিশ্বের অনেক রহস্যের উত্তর এখনো খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সেই অমীমাংসিত প্রশ্নগুলোর অন্যতম হলো ডার্ক এনার্জি। মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণের পেছনে যে রহস্যময় শক্তির ভূমিকা রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন, সেটির প্রকৃতি ও উৎস জানার গবেষণায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের তরুণ গবেষক ইকরামুল কবির।বাগেরহাটের মোল্লাহাটের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ইকরামুলের পথচলা এখন আন্তর্জাতিক গবেষণার অ...