তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্রুত সম্ভাব্যতা জরিপ শেষ করা হবে’ বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সফরসঙ্গী থাকা পানিসম্পদমন্ত্রী আজ রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন।শহীদউদ্দীন চৌধুরী বললেন, ‘তিস্তায় একটা ফ্যাসিলিটি স্টাডিংয়ের ব্যাপারে চীন সম্মত হয়েছে। আমরা যৌথভাবে সেই সম্মতিতে একত্র হয়ে সেই স্ট্যাডিটা কমপ্লিট করব। খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা স্টাডিটাকে কমপ্লিট করে ফেলতে পারব বলে আশা করছি।’‘সামগ্রিক নদী ব্যব...