মানুষ শুধু তথ্য দিয়ে বদলায় না; বদলায় আদর্শ, অনুপ্রেরণা
ও দৃষ্টান্তের মাধ্যমে। এ কারণেই ইসলামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও
কর্মের অধ্যয়ন শুধু ইতিহাস পাঠ নয়, বরং ঈমান, চরিত্র ও
জীবনদর্শন গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআন তাঁকে মুমিনদের জন্য
‘উসওয়াতুন হাসানাহ’ বা উত্তম আদর্শ হিসেবে ঘোষণা করেছে—‘তোমাদের মধ্যে যারা আল্লাহ
ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে
রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহযাব, আয়াত : ২১)
সিরাত বলতে সাধারণভাবে রাসুলুল্ল...