ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল শুরু করছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। ট্রেনটির লাকসাম রেলওয়ে জংশনসহ কয়েকটি স্টেশনে যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও আশপাশের এলাকার যাত্রীদের কক্সবাজার যাতায়াত সহজ হবে। ট্রেনটির যাত্রাবিরতির সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ মহানগর এক্সপ্রেসের (৭২১ আপ ও ৭২২ ডাউন) চলাচল এবং লাক...