মহররম উপলক্ষে কলকাতা জুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশ জারি করেছে লালবাজার পুলিশ। শহরের সব থানাকে জানানো হয়েছে, মহররমের শোভাযাত্রায় কোনো ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। একই সঙ্গে ডিজে বাজানো, অতিরিক্ত উচ্চতার তাজিয়া তৈরি এবং নতুন শোভাযাত্রার অনুমতি নিয়েও কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলো নিয়মিত বেরিয়ে আসছে, শুধু সেগুলোকেই অনুমতি দেওয়া হবে। নতুন কোনো শোভাযাত্রার অনুমোদন দেওয়া হবে না। প্রশাসনের মতে, উৎসবের আবহে আইনশৃঙ্খলা ও...