রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।স্থানীয় সময় রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) নগরকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কয়ারে এ বিস্ফোরণ ঘটে।জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এ সময় ডিভাইসটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁর...