সকালে পুকুরপাড়ে গিয়ে শহিদুল ইসলাম দেখলেন, পানির ওপর ভেসে আছে অসংখ্য মরা মাছ। ১৫ বছর ধরে যে পুকুরে মাছ চাষ করে জীবিকা ও ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলেছেন, এক রাতেই সেই পুকুরের মাছ মরে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায়। শহিদুলের দেড় একর আয়তনের পুকুরের মাছ মরে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন তিনি। শহিদুল ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে।শহিদুলের সন্দেহ, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা পুকুরে বিষাক্ত পদার...