‘বন্ধু চল, বলটা দে, রাখব হাত তোর
কাঁধে। গল্পেরা ওই ঘাসে, তোর টিমে, তোর পাশে’— ওপেনটি বায়োস্কোপ ছবিতে অনুপম রায়ের
গাওয়া আর অনিন্দ চট্টোপাধ্যায়ের কথায় বহুবার শোনা গানটা কী অদ্ভুতভাবেই না জুড়ে গেল
হাজার মাইল দূরের জুড বেলিংহাম আর মরগ্যান রজার্সের জীবনে। ফুটবল গোল, পৃথিবীও গোল।
তাই তো ফুটবলে মুছে যায় দেশ, কাল, সীমানার মানচিত্র। শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচ লিখে
চলে জীবনের গল্প।
জুড বেলিংহাম আর মরগ্যান রজার্স, ইংল্যান্ডের
স্টারব্রিজ শহরের ফুটবলে মেতে থাকা দুই কিশোর। দুজনেরই রক্তে আছে জ্যামাইক...