হালুয়াঘাটে সীমান্ত বাণিজ্যের সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হবে।’আজ বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় কয়লা রপ্তানিকারকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় কয়লা আমদানিকারকদের বৈঠকে এসব কথা বলেন তিনি। হালুয়াঘাট ইমেক্স হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আমদানিকারকদের নেতৃত্ব দেন হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক...