সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের উদ্যোগের বিরোধিতার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ যখন নানা ধরনের সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্য ও মন্ত্রীদের বেতন বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার এ ধরনের উদ্যোগ নিলে আমরা এর বিরোধিতা করব।’আজ বুধবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলে...