ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্প্রসারণ প্রক্রিয়ায় নতুন এক নীতিগত পরিবর্তনের পথে এগোচ্ছে জোটটি। ভবিষ্যতে ইইউতে যোগ দেওয়া দেশগুলোকে সদস্যপদ পাওয়ার পর ১০ বছরের পরীক্ষাকাল পার করতে হতে পারে। এ সময়ে গণতন্ত্র, আইনের শাসন ও জোটের মৌলিক নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশের ভোটাধিকার স্থগিত করার সুযোগ রাখার বিষয়ে একমত হওয়ার পথে রয়েছেন সদস্যদেশগুলোর প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অপেক্ষায় থাকা মন্টিনিগ্রো হতে যাচ্ছে এই নতুন ব্যবস্থার প্রথম পরীক্ষাক্ষেত্র।গত ১৯ নভেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর রাষ্ট্রদূতদে...