বলিউডের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। ‘বোম্বে’, ‘১৯৪২: এ লাভ স্টোরি’ কিংবা ‘দিল সে...’-র মতো কালজয়ী সিনেমা উপহার দেওয়া এই নেপালি সুন্দরী ২০১২ সালে আক্রান্ত হন ডিম্বাশয়ের ক্যানসারে। দীর্ঘ লড়াইয়ের পর মরণব্যাধি ক্যানসারকে জয় করে নতুন জীবন পেলেও, সেই কঠিন সময়ের মানসিক যন্ত্রণা ও একাকীত্ব আজও তার স্মৃতিতে তাজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যানসার নির্ণয়ের সেই ‘ভীতিকর ও অন্ধকার’ রাতের স্মৃতি ভাগ করে নিয়েছেন এই তারকা।সুশান্ত প্রধানের পডকাস্টে অংশ নিয়ে মনীষা জানান, নেপালের এক হাস...