ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশ রবিবার জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় নিহত হয়েছে ৫ জন।পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাজ্যের নোনে জেলায় ‘অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তদের’ মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন কুকি আদিবাসী গোষ্ঠীর ৩ জন পুরুষ।এর আগে চলতি সপ্তাহে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুজনের মরদেহ রবিবার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়। দ্বিতীয় এক বিবৃতিতে পুলিশ জানায়, নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান চালানোর পর তাদের মরদেহ উদ্ধার করেন।কুকি স...