দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে একটি পানশালায় গুলির ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রবিবার পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।পুলিশ আরও জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে গাউতেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার এক্সটেনশন ৩ এলাকায় হামলা শুরু হয়। বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ভেতরে ঢুকেও গুলি করে। হামলার সময় কয়েকজন ক্রেতাকে তল্লাশি করে তাদের মু...