ইতিহাসের পাতা
খুললে মদিনাকে শুধু একটি শহর হিসেবে দেখা যায় না। এটি ছিল এমন এক সমাজের বাস্তব
অনুশীলনক্ষেত্র, যেখানে গোত্রের অহংকারের বদলে ভ্রাতৃত্ব,
প্রতিশোধের বদলে ন্যায়বিচার,
সম্পদের একচেটিয়া দখলদারিত্বের বদলে
সামাজিক দায়িত্ব এবং ধর্মীয় বিভেদের বদলে নাগরিক সহাবস্থানের একটি নতুন দৃষ্টান্ত
গড়ে উঠেছিল। রাসুলুল্লাহ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে সমাজ নির্মাণ
করেছিলেন, সেখানে তিনি শুধু
মানুষের বিশ্বাস পরিবর্তন করেননি, মানুষের পারস্পরিক সম্পর্ক, অর্থনীতি, নাগরিক দায়িত্ব ও সামাজিক নৈত...