পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ শনিবার ভোর থেকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট আটটি জায়গায় চলে এই অভিযান।তদন্তের আওতায় এসেছে মদনের ভবানীপুরের বাসভবন, জোকার...