গারো জনগোষ্ঠীর যেকোনো অনুষ্ঠান শুরু হয় যার গান দিয়ে, সেই
মতেন্দ্র মানকিন ৭৪ বছর বয়সে এখনো কাব্য রচনা করে চলেছেন। কাজ করছেন গারো টু বাংলা
অভিধান নিয়ে। তাকে নিয়ে লিখেছেন আনিসুর রহমান ময়মনসিংহের ধোবাউড়ার নয়াপাড়া গ্রামের এক ছায়ানিবিড়
বাড়ির উঠোনের একপাশে ছায়াকাননে বসেছিলেন কবি মতেন্দ্র মানকিন। কী লেখেন, কেনই বা লেখেন,
জানতে চাইলে ঠোঁটের
কোণে এক চিলতে হাসি ফুটিয়ে কবি বললেন, ‘ছাত্রজীবন থেকেই লেখার প্রতি টান। আমাদের গারো সম্প্রদায় ভাষা ও সাহিত্যে অনেক পিছিয়ে। বাংলায়ও লিখেছি, যাতে মানুষ ইতিহাস জা...