বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আমার কাছে অনেকটা রাজনৈতিক গৃহযুদ্ধের মতো মনে হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দলটির কর্মী, সমর্থক, সহানুভূতিশীল মানুষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি রয়েছে। ফলে দলটি থাকবে, তার রাজনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করবে। এই বাস্তবতাকে অস্বীকার করে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।
একটি রাজনৈতিক দল শুধু তার সাংগঠনিক কমিটি বা কার্যালয়ের নাম নয়। দল একটি রাজনৈতিক ধারণা, একটি মতাদর্শ, একটি সামাজিক ও রাজনৈতিক অবস্থান। তাকে মোকাবিলা করতে হলে পাল্টা...