এ বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এসব খাল শুধু পানি সংরক্ষণ ও নিষ্কাশনের কাজে নয়; বরং কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন ও কুটির শিল্পসহ বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ত্রাণমন্ত্রী বলেন, সাধারণত খাল খননের উদ্দেশ্য থাকে পানি সংরক্ষণ ও নিষ্কাশন। তবে মডেল খালকে বহুমাত্রিক কাজে ব্যবহারের...