শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ অনেকটাই কমে আসায় বন্ধ থাকা
শতাধিক তৈরি পোশাক কারখানা আবার চালু হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আজ সোমবার বেলা
১১টায় শ্রম অধিদপ্তরে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায়
অংশ নিয়ে মালিকপক্ষের প্রতিনিধি তাদের আনুষ্ঠানিক মজুরি প্রস্তাবনা জমা দেবেন। এর
আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির
প্রস্তাব দিয়েছিল। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস
সময় দেওয়া হয়, যার...