নিজেদের প্রয়োজন মিটিয়ে দেশের প্রধান খাদ্যভাণ্ডার রংপুরসহ উত্তরাঞ্চলের
১৬ জেলায় প্রতি বছর অর্ধ লাখ টন খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে। এরপরও এই অঞ্চলে চালের দাম
বেড়েই চলেছে। ফলে বাড়তি উৎপাদনেও চালের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হাতেগোনা কিছু অটো রাইসমিল
মালিক ও মজুদদার সিন্ডিকেট করে চালের বাজার নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়া যারা ভারতসহ অন্য
দেশ থেকে চাল আমদানি করেছেন, তারা ওই চাল গুদামজাত করে রেখেছেন। সামনে সরকারের ধান-চাল
সংগ্রহ অভিযান শুরু হলে কৃত্রিম সংকট সৃ...