জীবনের কোনো না কোনো সময় আমরা পাকাপোক্তভাবে গ্রামে থাকতে চাই। কিন্তু গ্রামে তো শুধু একটি ছায়াঘেরা ভূখণ্ডে বাস করা নয়। গ্রাম তখনই বাসযোগ্য হয়, যখন মানুষগুলো একে অন্যের কাছাকাছি থাকে, দরকারের সময় কাউকে ডাকলে কাছে পাওয়া যায়, কথা বলার একটা জায়গা থাকে এবং ছোটখাটো সামাজিক সমস্যার সমাধানে দূরের কোনো দপ্তরে যেতে হয় না।
গত ১ জুলাই চীন সরকার ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রসার আইন’ কার্যকর করার মাধ্যমে প্রথমবারের মতো আইনি কাঠামোয় দেশটিতে এমন সামাজিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেয়। এর আগেই চীনের এই একান্নবর্তী...