সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের
সমন্বয়ে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ শুধু একটি আঞ্চলিক সমঝোতা নয়, বরং বিশ্ব নিরাপত্তাব্যবস্থায়
এক নতুন ভূরাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে। এ চুক্তির লক্ষণীয় বৈশিষ্ট্য হলো, এতে স্বাক্ষরকারী
দেশ তিনটি ভৌগোলিকভাবে পরস্পরের সীমান্তসংলগ্ন নয়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভিন্ন
তিনটি অঞ্চলের এই তিন রাষ্ট্রের নিজস্ব কিছু ঐতিহাসিক ও নিরাপত্তাসংক্রান্ত পটভূমি
রয়েছে।
ইসরায়েল ও ইরানের ভূরাজনৈতিক হুমকি মোকাবিলায় সৌদিদের
নিরাপত্তা শঙ্কা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় তু...