দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। মন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেট যথাযথভাবে কাজে লাগাতে হবে। বরাদ্দকৃত অর্থের যেন অপচয় না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক...