সেদিনও বাড়ির দরজার দিকে তাকিয়ে ছিলেন কেউ। রাত বাড়ছিল, তবু ফিরছিলেন না প্রিয় মানুষটি। কেউ শেষবার ফোনে শুনেছিলেন, ‘আমি ঠিক আছি।’ তারপর আর কোনও ফোন আসেনি। কোনও দরজায় কড়া পড়েনি। রাতের খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল, অপেক্ষা করতে করতে নিভে গিয়েছিল ঘরের আলো। কোনও শিশু জানত না, তার বাবা আর কোনও দিন ফিরবে না। কোনও মা তখনও বিশ্বাস করতে চাইছিলেন, তার সন্তান বেঁচে আছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে শুধু ১৬৬টি প্রাণ ঝরে যায়নি, একসঙ্গে নিভে গিয়েছিল অসংখ্য পরিবারের সুখের আলো। গুলির শব্দ থেমেছে, আগুন নিভেছে, অভ...