ঢাকার ধামরাইয়ে পুলিশ ফাঁড়িসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. হালিম (৫৫) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।আহত হালিম ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের নওহাটা গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেটরের মালামাল পরিবহনের ভ্যান চালান।স্থানীয়রা জানালেন, গতকাল রাতে উপজেলার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ি, কাওয়ালিপাড়া ব্র্যাক কার্যালয়ের সামনে, মহিষাশী বাজার, বালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে, বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এবং আমতার বটতলা এলাকায় বিডি ফুড কারখানা...