দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর
সাতক্ষীরার ভোমরায় বাণিজ্য কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা। আশঙ্কাজনক হারে কমেছে
পণ্য আমদানি ও রপ্তানি। ভারতের সঙ্গে বাণিজ্যে মন্দা ভাব, এলসি জটিলতা এবং নানামুখী
অভ্যন্তরীণ প্রতিকূলতার প্রভাবে এমনটি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্দর সূত্রে জানা গেছে,
সদ্য সমাপ্ত অর্থবছরে আড়াই হাজার কোটি টাকার বিশাল রাজস্ব ঘাটতির পাশাপাশি চলতি অর্থবছরেও
লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ভোমরা কাস্টম হাউজের দেওয়া
তথ্যানুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছর...