যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২০ হাজার ডাকযোগে পাঠানো ভোট আলাদা করে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার কোনো ব্যাখ্যা ছাড়াই এক বাক্যের আদেশে আবেদনটি নাকচ করেন আদালত। এ বিষয়ে কোনো বিচারপতি ভিন্নমতও জানাননি।ট্রাম্প প্রশাসনের দাবি, এসব ব্যালটের ভোটারদের একটি অংশ অমার্কিন নাগরিক হতে পারেন। তাই ভোটগুলো আলাদা করে রেখে তদন্ত করা প্রয়োজন। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ও অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো প্রশাসনের দেওয়া তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তু...