আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান।তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।আজ শুক্রবার বিকেল ৪টায় বরিশালের মেহেন্দিগঞ্জে সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।রাজীব আহসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান প্রার্থী হবেন, কে সদ...